মোঃ মনির উদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্ট: সুন্দর একটি দেশ, সুন্দর একটি জাতি, জনগণের নির্বাচিত সরকার, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সমন্বয় বসবাসকৃত জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ।
এই দেশের জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। তাই জনগণকে নিয়ে পবিত্রতম সংসদ গঠন হয়েছে। এই সংসদের মাধ্যমে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের দ্বারা চলমান বাংলাদেশের জনগণের পথচলার জীবন, জীবিকার, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা, বিদেশ গমন রেমিটেন্স যোদ্ধা, ডাক্তার, প্রকৌশলী, বিচার বিভাগ, কামার, কুমার, জেলে, মাঝিমাল্লা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ও সকল সংস্থার দায়িত্বে ও পররাষ্ট্র নীতির কর্ম পরিধির দায়িত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার একটি সঠিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই আমাদের প্রাণপ্রিয় জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে জনগণের পক্ষ থেকে প্রাণঢালা ভালোবাসা দোয়া প্রার্থনা করি। উনি উনার দেশ পরিচালনার বুদ্ধি, জ্ঞান দিয়ে এই দেশের সবাইকে নিয়ে এগিয়ে যাবে। যাইহোক প্রথমেই দেশের জনগণের সুখ, শান্তি স্বাচ্ছন্দে চলাফেরা সমাজ গঠনের হাতিয়ার স্বাধীনতা যুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী পবিত্রতম বাহিনী যার নাম বাংলাদেশ পুলিশ বাহিনী। সমাজকে উন্নয়নের লক্ষ্যে একটি শৃঙ্খলায় নিয়ে আসার জন্য আইন শৃঙ্খলার দেশপ্রেমিক প্রতিটি বাহিনীর সদস্যদের নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মের চরিত্রকে পাপমুক্ত করেই আইনের হাতকে শক্তিশালী ও প্রসারিত করতে হবে। এবং জিরো টলারেন্স থেকে যায় যদি যাক প্রাণ দেশের জন্য আইনের জন্য হবো বলিদান। তাই আইন সম্বন্ধে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে এবং শিক্ষিত চৌকস অফিসার দ্বারা যার যার কর্ম অবস্থান থেকে রাষ্ট্র সংসদীয় এলাকা জেলা, ইউনিয়ন, গ্রাম, পাড়া মহল্লার, অলি গলির অবস্থান জেনে শুনে দিকনির্দেশনা ও এলাকাভিত্তিক ম্যাপ তৈরি করা হোক। এবং অন্তত প্রতি মাসে একবার থানা ভিত্তিক যার যার কর্মের সফলতা ও ব্যর্থতা রিপোর্ট নেওয়া হোক। তাহলে আইনের গতি আসবে অবশ্যই। আমরা সকল থানাভিত্তিক বসবাসকারী জনগণ অবশ্যই আইনের স্বার্থে দেশের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমি আমার লেখনীর মাধ্যমে দেশ রাষ্ট্র ও জনগণকে প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।






