সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা লেখক পরিষদের আয়োজনে উপজেলা লেখক পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর (উত্তরা পূর্ব থানার) সহ- সভাপতি ও উপজেলা লেখক পরিষদের উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলাম মিলন,উপজেলা লেখক পরিষদের সহ-সভাপতি কবি ও সুরকার এম এ হান্নান,উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মোঃ শাহীন আলম এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের গোয়েন্দা বাহিনীর প্রতিনিধিবৃন্দ,চ্যানেল এইচডি ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,জাতীয় যুবশক্তি (সিরাজগঞ্জ) এর সাবেক মুখ্য সংগঠক মোঃ মেহেদী হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তার ও জুয়ার প্রভাবে সমাজে অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে দলমত নির্বিশেষে সকলকে এক ছাতার নিচে আসতে হবে। “বিভেদ নয় ঐক্য চাই, মাদক ও জুয়ামুক্ত সমাজ চাই”—এই স্লোগানকে সামনে রেখে লেখক পরিষদের নেতৃবৃন্দ অন্যায়ের বিরুদ্ধে জোরালো সামাজিক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।







