, ,

ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ও অংকনরত্ন অন্বেষণ প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

নিউজটি শেয়ার করুন

ভারতের পশ্চিম মেদিনীপুরে অল বেঙ্গল আর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ও অংকনরত্ন অন্বেষণ প্রতিযোগিতায় বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অংকনরত্ন-২০২৪ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন মাতিন হাসান, রামিস রাওনাখ পৃতুলা এবং রৌপ্যপদক লাভ করেন উৎস পাল। অপরদিকে, অংকনরত্ন-২০২৫ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন তাসনীম মোশাররফ ও ফাহিহা আহমেদ এবং রৌপ্যপদক লাভ করেন ধৈর্য মন্ডল ও দেবশ্রী বিশ্বাস।
উক্ত আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশ থেকে অংকনরত্ন গুরু চিত্রশিল্পী এস এম মিজানুর রহমান, ফাহিম শাহরিয়ার, কবি আবু কওসার অভিভাবকবৃন্দ নিয়ে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। দলের নেতৃত্ব প্রদান করেন ‘বিজয়’৭১’-এর সাধারণ সম্পাদক সেলিম মাহবুব। তিনি বলেন বাংলাদেশ ও ভারতের এই মিলনমেলা হোক তুলির ক্যানভাসে আঁকা এক অপূর্ব সম্প্রীতির উৎসব,সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠুক দুই বাংলার বন্ধন—ভালোবাসায় চিরঅটুট ও অবিচ্ছেদ্য।
অনুষ্ঠানে অল বেঙ্গল আর্ট সোসাইটির কর্ণধর অনির্বাণ রানা বলেন, “শিল্পের টানে শিল্পীর সঙ্গে”—এই বন্ধনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর ও মধুময় হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিল্প ও সংস্কৃতির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।