
লোহাগাড়া উপজেলা প্রতিনিধি:-
সরকারী নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের করার কথা আমান ধানের বীজ। কিন্তু অভিযানে মিলল একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষে।
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ১৩ ই আগস্ট বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে এসব বীজ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। পাশাপাশি তিনি জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদ্রাসা পরিদর্শনের সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান ইউএনও। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে ভেতর থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়। এসব বীজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়। চরম্বা ইউনিয়ন দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে এসব বীজ কৃষকদের হাতে পৌঁছানোর কথা থাকলেও তা আজও পৌছল না।।







