
কাউসার আহমেদ ইমাম ক্রাইম রিপোর্টার:আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে অদ্য ১৬/০১/২০২৬ ইং তারিখ বিকাল ১৭:০০ ঘটিকা হতে ১৯:০০ ঘটিকা পর্যন্ত জেলার সকল থানায় একযোগে মোট ১৮টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন স্থানে ৭৭৮টি অন্যান্য যানবাহন ও ১,০০০টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ৭৭টি মোটরসাইকেল আটক করা হয় এবং ৫৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Views: 1

