অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার ১০২টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ইউনিয়নভিত্তিকভাবে এ অনুদান বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ অক্টোবর) ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের টিটা মমিনপুর দুর্গামন্দির প্রাঙ্গণে ইউনিয়নের আটটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নম্বর হাসানপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ সরকার, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকন, সহসভাপতি মনিরুজ্জামান মিলন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন সরদার, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুন্নবী সামদানি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। ইউনিয়নভিত্তিক এ কার্যক্রমের আওতায় উপজেলার ১০২টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।







