, ,

আগামী ৩০ জানুয়ারি জবির দ্বিতীয় সমাবর্তন

নিউজটি শেয়ার করুন

(জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আগামী ৩০ জানুয়ারি, ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।

গত (২৩ আগস্ট) এ তথ্য জানান তিনি। উপাচার্য জানান, প্রাথমিকভাবে আগামী বছরের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে যথাসময়েই অনুষ্ঠানটি আয়োজন করা হবে। কিন্তু বিশেষ প্রয়োজনে এই তারিখ পরিবর্তিত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাসময়েই সমাবর্তন আয়োজনের সার্বিক প্রচেষ্টা থাকবে।

জবি প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যা অনুষ্ঠিত হয় পুরান ঢাকার ধূপখোলা মাঠে, উক্ত অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। এরপর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একই বছরের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত সমাবর্তন স্থগিত হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। অবশেষে, ৩০ জানুয়ারি ২০২৭ দ্বিতীয় সমাবর্তন আয়োজন নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন।