
নিজস্ব প্রতিবেদক মোঃ আল আমিন
বারিধারা নতুন বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর বাজার পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ ২০ ডিসেম্বর ২০২৫ইং। আজকের এ-ই নির্বাচন উপলক্ষে গত ১৩ই নভেম্বর ২০২৫ ইং তারিখে এ-ই নির্বাচন উপলক্ষে সমবায় অধিদপ্তর হতে একটি তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়, উক্ত নির্বাচন কমিটির সভাপতি নির্বাচিত হোন জনাব আজহারুল ইসলাম সেলিম ও সদস্য জনাব ফয়সাল মাহমুদ এবং জনাব মোঃ বেলায়েত হোসেন। নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় সেই ঘোষণা অনুযায়ী গত ২০ ও ২১ নভেম্বর ২০২৫ ইং দুইদিন ব্যাপি ব্যবস্থাপনা কমিটির ১২ টি পদের বিপরীতে মোট ১৩ টি মনোনয়ন পত্র বিতরন করা হয়। এরপর ২৩ ও ২৪ নভেম্বর ২০২৫ ইং মনোনয়ন পত্র নির্বাচন কমিটি বরাবর জমা পড়ে, এতে ১৩টি মনোনয়ন এর প্রেক্ষিতে ১১টি মনোনয়নপত্র নির্বাচনী অফিসে জমা হয়। ২৮ নভেম্বর ২০২৫ ইং এগারো জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করে একটি খসড়া তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। প্রার্থীদের বিরুদ্ধে কারও কোন অভিযোগ না থাকায় নির্বাচনী আপীল কমিটির তেমন কোন কাজ করতে হয় নি বা সমস্যায় পড়তে হয়নি সেই সুবাদে ৫ই ডিসেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এবং ৮ই ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এর সময় ধার্য করা হয় এবং কেউ প্রত্যাহার না করায় ১২ই ডিসেম্বর ২০২৫ ইং নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। আজ ২০ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত সারাদিন সুস্থ ও সুন্দর এবং আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন, নির্বাচনের দিন নির্বাচনের কেন্দ্র পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিনুর রহমান-সহকারী পরিদর্শক ও অডিট অফিসার(মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়,গুলশান ঢাকা) সহকারী পর্যবেক্ষক হিসাবে আরও উপস্থিত ছিলেন পারভীন আশরাফী- সমবায় অফিসার (মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয় গুলশান ঢাকা)। কেন্দ্র পর্যবেক্ষক জনাব শাহিনুর রহমান নির্বাচন সমাপ্তির পর স্বদেশ বিচিত্রিতা কে জানান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ভোটাররা ভোট দিয়েছেন এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো কেন্দ্রে যাতে কোন প্রকার হট্টগোল না বাধে এবং সমস্ত কিছু এ-ই নির্বাচন কমিশন সুন্দর ভাবে সম্পন্ন করেছে বলে উনি বিশেষভাবে ধন্যবাদ জানান নির্বাচন কমিশন প্রধান জনাব আজহারুল ইসলাম সেলিম সহ উনার পুরো টিম কে। বিকাল ৫টায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয় এ সময় কেন্দ্রের বাইরে সকল ব্যবসায়ী ও দোকান মালিকগন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কখন তাদের পছন্দের প্রার্থীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচছা জানাবেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন এর সভাপতি জনাব আজহারুল ইসলাম সেলিম, নির্বাচনে সবার থেকে বেশি ৭৭ ভোট পেয়ে সভাপতি হিসাবে জয়ী হোন জনাব মোঃ নবীয়ার হোসেন (ছাতা মার্কা), সভাপতি পদে উনার প্রতিদ্বন্দি হিসাবে ২০ ভোট পেয়েছেন জনাব দ্বীন মোহাম্মহ দীলু (চেয়ার মার্কা), সাধারণ সম্পাদক পদে কেউ প্রার্থী ছিলেন না এছাড়া অন্যন্য ৯টি পদে বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করা হয়, বিজয়ীরা হচ্ছেন- (১)জনাব মোঃ গোলাম মোস্তফা ঢালী- সহ-সভাপতি (২)জনাব মোঃ আবু তাহের- যুগ্ন-সম্পাদক(৩)জনাব মোঃ কামরুজ্জামান- কোষাধ্যক্ষ(৪)জনাব হেদায়েত- সদস্য (৫)জনাব মোঃ দুলাল হোসেন সরকার- সদস্য (৬)জনাব মোঃ জাকির হোসেন- সদস্য (৭)জনাব মোঃ আল আমিন- সদস্য (৮)জনাব মাহমুদুল হাসান- সদস্য (৯)জনাব শাহ আলম- সদস্য। সাধারণ সম্পাদক এ-র পদ সম্পর্কে জনাব আজহারুল ইসলাম সেলিম কে জিজ্ঞাসা করা হলে উনি উত্তরে জানান এই পদের জন্য কেউ মনোনয়ন ক্রয় করেন নি যার কারনে এ-ই পদটি আপাতত শুন্য ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্বাচিত কমিটি যদি মনে করেন এখানে কাউকে দায়িত্ব দেওয়া যায় সেটা নির্বাচিত কমিটি সিদ্ধান্ত নিতে পারে অথবা এ-ই পদটি শুন্য থাকবে। বারিধারা নতুন বাজার দোকান মালিক সমবায় লিঃ আজকের বিজয়ী কমিটি পরবর্তী ৩(তিন) বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সভাপতি জনাব নবীয়ার হোসেন আলাপ কালে উনি বলেন পূর্ববর্তী কমিটি যে যে কাজ গুলো করে গেছেন এবং যে কাজ গুলো উনারা করতে পারেন নি ইন শা আল্লাহ এ-ই নির্বাচিত কমিটি সকল অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করে সামনের দিকে এগিয়ে যাবে এ-ই মর্মে সমিতির সকলের সহযোগিতা কামনা করেন। এবং নির্বাচন কে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হওয়ায় নির্বাচন কমিশন, নির্বাচন পর্যবেক্ষক,ভোটার ও নির্বাচনী আয়োজনে জড়িত সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান তিনি।







