, ,

আখাউড়া থানাধীন ধরখাড় ইউনিয়নের হাসিমপুর গ্রাম হইতে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী ও স্ত্রী আটক

নিউজটি শেয়ার করুন

নূর আলম সিদ্দিকী, দৈনিক স্বদেশ বিচিত্রা আখাউড়া: আখাউড়া থানাধীন ধরখার ইউপিস্থ হাসিমপুর গ্রামের জনৈক ইনু মিয়ার বসত ঘরে পূর্ব পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচ হইতে,এসআই(নিঃ) মোহাম্মদ আলী সঙ্গীয় অফিসার এএসআই (নি:) রাসেল মিয়া এবং ফোর্স সহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময় আখাউড়া থানাধীন ধরখার ইউপিস্থ হাসিমপুর গ্রামের জনৈক ইনু মিয়ার বসত ঘরে পূর্ব পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচ হইতে তল্লাশী অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ২৫ কেজি গাঁজাসহ ধৃত আসামী ১। মোছাঃ আছমা আক্তার(৩২), স্বামী-শাহজালাল খন্দকার, পিতা-মৃত ইনু মিয়া, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-হাসিমপুর, থানা- আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। শাহজালাল খন্দকার(৩৮), পিতা-মৃত সুলতান মিয়া খন্দকার, মাতা-রোকেয়া খাতুন, সাং-শ্রীরামপুর, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। মাদকদ্রব্য ২৫ কেজি গাঁজা।আখাউড়া থানার মামলা নং-০৯, তাং-১৫/০৬/২০২৬খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১।

নূর আলম সিদ্দিকী
দৈনিক স্বদেশ বিচিত্রা আখাউড়া প্রতিনিধী।
তাং-১৫/০৬/২৬খ্রিঃ।