, ,

। হে প্রভু।। উত্তম কুমার দাস

নিউজটি শেয়ার করুন

হে প্রভু তুমি জ্ঞানহীনকে
জ্ঞান দাও।
দেখাও আলোর পথ
পথহীন পথিককে
দেখাও পথের সন্ধান।
পথভ্রষ্ট জীবন ছেড়ে সে যেন
আলোর পথে আসে।
জীবনের যত ভুল
করিয়াছে জনে জনে
নিজ গুণে ক্ষমা কর
সে যেন আলোর পথে আসে।
নশ্বর এ জীবনে কিবা আছে
প্রকৃত সুখ ত্যাগে।
ভোগের জীবন ছেড়ে তুমি
আলোর পথে আনো।
জীবনে তার যত গ্লানি
করিয়াছে যত অন্যায়
তোমার কাছে করি মিনতি
দেখাও ভালোর পথ।।
আমরা তার কৃতকর্মের
করিয়াছি ক্ষমা।
তুমি বিনে নাহি পাবে
আলোর পথের দিশা।।
নিজে গুনে ক্ষমা কর
তার যত পাপাচার।
আমরা তার মিথ্যার বাণী
শুনিয়াছি অবলীলায়
নিজে গুনে মাফ করা প্রভু
যদি সে চায় ক্ষমা।
মনুষ্যত্ব নাই যার ভিতরে
ক্ষমা করো প্রভু তারে।
কিবা আছে করা মোদের
তোমায় বিনা প্রভু।
মাফ করে দাও তারে
এই মিনতি প্রভু।।