। মুখ মুখোশের অন্তরালে
মুখ চেনা যে দায়
ভালো মানুষ সদা সেজে
সমাজে ঘুরে বেড়ায়।।
।। নিজের খ্যাতি কুড়াতে সদা বিদ্যমান
ভালো মানুষ সদা সেজে
করে সর্বনাশ।।
।। সমাজে নীতিবাক্য সর্বদা সে দেয়
নিজের বেলার অপকর্ম
বুঝিবার নাহি দেয়।।
।। ধর্ম করে ধার্মিক সেজে
করে পরের সর্বনাশ।।
।। অর্থ দিয়ে জাহির করে নিজের গুনগান।
পরের অর্থ লুটপটে সিদ্ধ হস্ত তার।
ভালো মানুষ সদা সেজে
করে পরের সর্বনাশ।।
মুখ মুখোশের অন্তরালে
মানুষ চেনা যে দায়
মুখোশধারী লোকেরা আজ
পাল্লায় ভারী ভাই।
।। সত্যের জয় হবেই সেই দিন
যেদিন হবে তাদের ক্ষয়।।





