, ,

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ২৩

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় ৪ জন, মাদকসেবী ১৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ১৫ মাদকসেবীর মধ্যে রয়েছেন শাকিল মিয়া (২৫), জাহাঙ্গীর (২৮), আমান উল্লাহ (৪৩), নয়ন মিয়া (২০), রায়হান (৩৪), ইমরান (২৮), হেলাল (৪০), আব্দুল্লাহ আরিয়ান (২০), সিয়াম ফরাজী (২২), রিফাত (২১), লিটন মিয়া (৩৩), আব্দুর রাজ্জাক (৩৫), শাহাবুদ্দিন (৩৬), কিরন বর্মন (২১) ও শান্ত বর্মন (২২)।

অন্যদিকে মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন সাদিকুল ইসলাম শুভ (২৩), ফাতেমা (৪৫), খালেদা (৩৩) ও আয়াছ (২৫)।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আবু খায়ের (৩০) ও দেলোয়ার হোসেন (৩৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সুমন (২৬) ও গোলজার হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।