সাউথ এশিয়া সাহিত্য পরিষদ ও সুন্দরবন সাহিত্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
দেশের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাপ্তাহিক কালধারা পত্রিকার নির্বাহী সম্পাদক ফেনীর কৃতি সন্তান কাজী ফারুকের ৬২তম,
শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এই গুণী সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে সাউথ এশিয়া সাহিত্য পরিষদ ও সুন্দরবন সাহিত্য পরিষদ।
সংগঠন দুটির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন—
সাউথ এশিয়া সাহিত্য পরিষদ ও সুন্দরবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ আজগর হোসেন
যুগ্ম মহাসচিব এস এম মাসুদ পারভেজ
সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ হোসেন
এ সময় নেতৃবৃন্দ সাংবাদিক কাজী ফারুকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, সাংবাদিকতা ও সাহিত্য অঙ্গনে কাজী ফারুকের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তার সাবলীল লেখালেখি ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক কাজী ফারুক দুই সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দেশের সাহিত্য ও সাংবাদিকতার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।







