মোঃ আব্দুল খালিক, স্টাফ রিপোর্টার সিলেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর বাকি মাত্র দুই দিন। এটি জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সুরু হয়েছে প্রচার-প্রচারণা। এবার শুধু ভোট উৎসবে মেতে উঠার অপেক্ষা। ফ্যাসিস্টের আমলের ১৬ বছর বিতর্কিত একতরফা নির্বাচনের কারণে ভোট দিতে না পারা প্রজন্ম এক অন্যরকম উৎসাহে ভোট কেন্দ্রে যাবে। যেখানে আছে হ্যাঁ- না ভোট দেয়ার মত নতুন অভিজ্ঞতা । ফলে জেন-জি প্রজন্মসহ নাগরিকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অন্যদিকে নির্বাচনে ভোটগ্রহণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনের ভোটগ্রহণ সংশ্লিষ্ট দপ্তর সমূহ। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত বডি-ওর্ন ক্যামেরায় ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে যৌথবাহিনীর টহল ও মহড়া অনুষ্ঠিত হবে। এতে সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যভ , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করবেন।আশাকরি এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং সকল ভোটার তাদের ভোটাধিকার নিশ্চিত করবেন ইনশাআল্লাহ







