, ,

লালপুরে ৮৭ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ আটক ২

নিউজটি শেয়ার করুন

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে লালপুর থানা পুলিশ।​রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার কুজিপুকুর পূর্বপাড়া সংলগ্ন একটি পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে তাদের আটক করা হয়।​আটককৃতরা হলেন— উপজেলার অর্জুনপুর গ্রামের মোঃ আজিজল হকের ছেলে মোঃ আজমল আলী (২৫) এবং উত্তর লালপুর গ্রামের মৃত তসলেম শেখের ছেলে মোঃ আব্দুল আজিজ মিঠু (৪২)।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) এ.জে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি টিম কুজিপুকুর পূর্বপাড়ার মস্তফমোড় সংলগ্ন বাচ্চু মিয়ার পরিত্যক্ত ইটভাটার চিমনীর পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছে থাকা ৮৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,০০,০০০/- (এক লাখ) টাকা জব্দসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। #মোঃআইয়ুব আলী #লালপুর#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।