, ,

মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

মাগুরা জেলা শ্রীপুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৪অক্টোবর রবিবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজ মাঠে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সনদ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা শাখার সভাপতি এ্যাড.কুমুদ রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি এ্যাড,বিধান কৃষ্ণ বিশ্বাস,সাধারণ সম্পাদক সাধন কুমার ঘোষ,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম।

শ্রীপুর উপজেলা শাখার সভাপতি রথীন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সেক্রেটারি বৃন্দ এবং সকল পূজা মন্ডবের সভাপতি ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সকল ধরনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের পূজা উদযাপন অন্যান্য বছরের চেয়েও জাকজমক পূর্ন হবে বলে আমরা আশা রাখি।