নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন ‘মাইনরিটি যুব পরিষদ’-এর কার্যক্রম আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ৫৭ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএমজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে অনন্ত কুমার রায়কে চেয়ারম্যান এবং সন্তোষ কুমার মাহাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা, দলীয় নীতি ও আদর্শের প্রতি আস্থা রেখে মাইনরিটি যুব পরিষদকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন প্রদীপ চন্দ্র রায়, লিটন পাল, শম্ভু রায়, চন্দন কুমার দাস, মিহির কুমার দেব, মানিক রায়, অমৃত দাশ, শুভাশিস সাহা, বিপ্লব সাহা, পলাশ রায় ও সুমন কুমার ভৌমিক।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চন্দন নাগ, অ্যাডভোকেট সফল দাস, অ্যাডভোকেট জয় বসাক, জিতেন্দ্র চন্দ্র দাস, মিথুন দত্ত, সজল ভৌমিক, প্রভাস শর্মা, বিপ্লব আর্য ও সুকেশ চন্দ্র দাস।
এ ছাড়া অর্জুন সরদারকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ৫৭ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএমজেপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত কমিটির নেতারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা মাইনরিটি যুব পরিষদকে একটি সুসংগঠিত ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নবনিযুক্ত নেতাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে নতুন নেতৃত্ব আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।







