
বিএনপি মনোনীত প্রার্থী -এস,এম,ফয়সল
শিল্পপতি ও রাজনীতিবিদ
#ভোটে জিতার আগেই কর্মচারী ছাঁটাইয়ের হিরিক।
# ২৮ কোটি টাকার সম্পদ ২০০০ কোটি টাকা ঋন।
# প্রতিপক্ষের উপর পেশিশক্তির ব্যবহার
# পরিবারে একাধিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব (আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা)
# ৫ আগস্টের পর মাধবপুর বাজারের স্বর্ন পট্টি থেকে এক রাতে প্রায় ৮০ লক্ষ টাকা চাদাবাজির বিতর্কিত নেতাদের নিয়ে নির্বাচন পরিচালনা
# আওয়ামীপন্হী নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে মামলা বানিজ্য, গ্রেফতার আতংক।
## আহলে সুন্নাত ওয়াল জামায়াত মনোনীত প্রার্থী -মুফতী গিয়াস উদ্দিন তাহেরি
ইসলামি বক্তা ও আলোচক
# কোন ঋন নেই।
# মিষ্টি ভাষা ব্যবহার করে কৌশলে ভোট প্রার্থনা।
# সাবেক স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাপোর্ট
# ইসলামি মুল্যবোধ কাজে লাগিয়ে পীর মাশায়েকদের সমর্থন আদায়
হবিগঞ্জ থেকে ফিরে, টুটুল হুমায়ুন
স্বাধীনতার পর থেকে নৌকার আসন খ্যাত হবিগঞ্জ ০৪ আসনের ভোটারদের নিয়ে যেন উৎসাহ উদ্দিপনার শেষ নেই। ৫লাখ ১০ হাজার ৭২০ জন ভোটারেরর প্রায় ৪০% নৌকার সমর্থক। তাছাড়া প্রায় ২২ টি চা বাগানের চা শ্রমিক ভোটার প্রায় ৭০ হাজার, মুলত চা শ্রমিকদের ভোটেই নির্বাচনের ফলাফল নির্ভর করে। চা শ্রমিকরা নৌকা ছাড়া কিছুই বুঝে না।চা শ্রমিক মানেই নৌকায় ভোট।এবার নৌকা না থাকায় কোন দিকে যাচ্ছে নৌকার ভোট,তবে কি পীর মশায়েখ দের ডাকে সারা দিয়ে নতুন কোন অঘটন ঘটাতে যাচ্ছেন তারা।
সাবেক প্রয়াত মন্ত্রী এনামুল হক মস্তুফা শহীদ,সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড,মাহবুব আলী সর্বশেষ স্বতন্ত্র এমপি (আওয়ামী নেতা) ব্যারিস্টার সাইদুল হক সুমনের আসনে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে হবিগঞ্জ ০৪ চুনারুঘাট -মাধবপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত মনোনীত প্রার্থী মুফতী গিয়াসউদ্দিন তাহেরির প্রচার প্রচারণা, বিতর্কিত মন্তব্য, ধাওয়া সব মিলিয়ে বিভিন্ন সমালোচনা ও নির্বাচন কমিশন কর্তৃক বারবার শতর্ক মুলক চিঠি সব মিলিয়ে হবিগঞ্জ ০৪ আসনের দিকেই ভোটারদের নজর বেশি।
বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের স্হায়ী বাসিন্দা। অন্যদিকে মুফতী গিয়াসউদ্দিন তাহেরি নিকটস্থ ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাগরিক।
প্রকৃতপক্ষ্যে জাতীয় নির্বাচনে স্হানীয় ও শিল্পপতি এস এম ফয়সল এর ভোটের পাল্লা ভারী হবার কথা হলেও কয়েকটি কারনে মুফতী গিয়াসউদ্দিন তাহেরির জনসমর্থন বেশি বলে জানা যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউজে প্রকাশ প্রকাশ্যে মোম বাতি প্রতীকের সমর্থন দেওয়ায় একাধিক কর্মচারীদের চাকুরীচ্যুতি করে যাচ্ছেন ফয়সল পরিচালিত সায়হাম গ্রুপ৷
বীর মুক্তিযুদ্ধা আবুল হুসেন (ছদ্মনাম) বলেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল এলাকার সন্তান যেমনটি সত্য উনার ভাই এস এম কায়সার একজন যুদ্ধাপরাধী ও আদালতের আদেশে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ছিলেন, যদিও ফাসির রায় কার্যকর হওয়ার আগেই তিনি জেল বন্ধী অবস্থায় মারা যান৷
এস এম ফয়সল এর ভাইয়ের ছেলে সৈয়দ তানভীর আওয়ামিলীগ এর কেন্দ্রীয় পর্যায়ে নেতা। যদিও নিজের পরিবারের সদস্য হওয়ার মামলার আসামি না হয়ে নিরাপত্তা বেষ্টনীর ভেতর আরামেই আছেন৷ অথচ মাধবপুর চুনারুঘাট এলাকার অনেক নিরীহ আওয়ামী সমর্থক মিথ্যা মামলা জেল হাজতে বন্ধী।
০৫ আগস্টের পর দলীয় নেতাকর্মীদের দিয়ে আওয়ামী লীগের নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে মামলা বানিজ্য,স্বর্নের দোকান থেকে প্রায় ৮০ লক্ষ টাকা রাতের আধারে চাদাবাজি করতে দলীয় কিছু চাদাবাজকে গ্রীন সিগন্যাল দিয়ে সহযোগিতা করা,উপজেলার সাংবাদিকদের মধ্যে দলীয় করন, সাংবাদিকদের দিয়ে অতিরঞ্জিত করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ, মতের অমিল আছে এমন সাংবাদিকদের অসহযোগিতা পুর্বক এলাকা ছাড়তে বাধ্য করা সহ একাধিক কারণে এস এম ফয়সল এর ভোটার সমর্থন গোপনে কমছে। মুফতী গিয়াসউদ্দিন তাহেরির সমর্থকদের আক্রমণের বিষয়ে জানতে চাইলে
ইটাখোলা দাখিল মাদ্রাসার একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, নোয়াপাড়া বাড়ির পরিবাবে (এস,এম,ফয়সল) নির্বাচনে প্রভাব বিস্তার নতুন কিছু নয়, উনারা উনাদের প্রতিদন্ধী আপন ভাইকে পর্যন্ত রাস্তায় পিটিয়ে রক্তাক্ত জখম করা, গাড়ি ভাংচুর ও গাড়ির চাকা খুলে নেওয়া মত ইতিহাস আছে । মুফতি মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি এলাকার মেহমান (জামাই) উনার কর্মীদের হুমকি, পথ আটকে মারধর করানো দেখে অবাক হওয়ার কিছু নাই।
তিনি আরো বলেন, তাহেরি নিজের এলাকায় নির্বাচন না করে হবিগঞ্জ ০৪ আসনে নির্বাচন করছেন, বহিরাগত প্রার্থীর জনসমর্থন দেখেই ফয়সল সাবের ঘুম হারাম৷ যদি যোগ্যতা থাকে তাইলে ফয়সল সাব রে কইন গিয়া ব্রাহ্মনবাড়িয়া নির্বাচন করতে, একজন মেম্বারের সমান ভোট ও পাবে না। আর তাহেরি পাশ না করলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে৷
অনেকেই বলছেন “ওপেন মিছিল হলেও গোপন ভোটে পাল্টে যাবে নির্বাচনের ফলাফল। ”
মুফতী গিয়াসউদ্দিন তাহেরির সমর্থকদের উপর আক্রমণের বিষয়ে জানতে চাইলেন তিনি বললেন, মত প্রকাশের বাধা আপনারা দেখতেই পারছেন৷ আমাকেও গাড়ি আটক করে ফিরিয়ে দেওয়ার ভিডিও হয়তো দেখেছেন। এতে আমি বিমুর্ষ নই। আল্লার উপর ভরসা করে পথ চলছি৷ জনগণ এর জবাব দিবে ব্যালটে। ইনশাআল্লাহ মোমবাতি বিপুল ভোটে জিতবে।







