, ,

বেহুলা ভাসে জলে

নিউজটি শেয়ার করুন

আমার আছে আকাশ
তোমার জানালা খোলা,
অন্ধকারে নিম গাছটি ছুঁয়ে বৃষ্টি পড়ে
অঝোর ধারায় স্তব্ধ ডাহুক পক্ষীর গলা।

ধুপকাঠিগুলো ভিজে গেলো জলে
কেরোসিন বাতিটাও নিভু নিভু করে,
সময় বুঝি ফুরিয়ে গেলে
শেষ কথাটি আর হলো না বলা।

আমার আছে আকাশ
তোমার জানালা খোলা,
বাহির পানে তাকাও ফিরে একবার
মেঘের ওপারে মেঘ – – –
মেঘের ভেলায় ভেসে চলে বেহুলা।