সৈয়দ মোহাম্মদ সিয়াম: চাঁদপুরের মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী দৈনিক গণমানুষের ভাবনার সম্পাদক জনাব মোঃ রিপন সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থানা পুলিশের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রিপন সরকার জানান, নৌ-ডাকাত জিতু রাড়ী ও হালিম দেওয়ানের উস্কানিতে পুলিশ তাকে বিভিন্নভাবে হয়রানি করে বলে অভিযোগ করেন। এর আগে তিনি ষড়যন্ত্রভাবে বছরখানেক জেল খাটেন।
মোঃ রিপন সরকার বলেন, নৌ-ডাকাত জিতুরাড়ী ও হালিম দেওয়ান ও তার ভাই কাইয়ুম দেওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা আমার ও আমার পরিবারের সম্মানহানি করছে।
কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী।
হালিম দেওয়ান ও কাইয়ুম দেওয়ান এর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ে আওমীলীগের পক্ষে অর্থ যোগানদাতা দেওয়া ও শিক্ষার্থী হত্যা-সহ একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, মোঃ রিপন সরকার তিনি একজন পর উপকারী গরীবের বন্ধু। যিনি গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।
রিপন সরকার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের বাতেন সরকারে ছেলে। সে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রামে তিনি তার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। বর্তমানে তিনি মতলব উত্তরের স্থায়ী বাসিন্দা।
রিপন সরকারের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক অভিযোগ বন্ধ করতে সরকারের দৃষ্টি কামনা করছেন মতলব উত্তরের স্থানীয় বাসিন্দারা।







