, ,

বগুড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় আর ২ জেলে গুরুত্ব আহত হয়েছে। নিহত জেলের নাম নিরেন চন্দ্র প্রামানিক। সে নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে। সোমবার সকাল ৮টার দিকে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কদমগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার কদমগাড়ী গ্রামের তোতা মিয়ার পুকুরে নিরেন চন্দ্রসহ কয়েকজন জেলে মাছ ধরতে যান। পুকুরে আগে থেকেই পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ছিল এবং সেখানে বিদ্যুতের সংযোগ ছিল।
একপর্যায়ে কয়েকজন জেলে পানিতে নামলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে নিরেন চন্দ্রসহ তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্র প্রামাণিককে মৃত ঘোষণা করেন।
আহত অপর দুই জেলে বর্তমানে সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক আব্দুর রহমান দৈনিক স্বদেশ বিচিত্রা কে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সুব্রত ঘোষ
বগুড়া