নিজস্ব প্রতিবেদক: কদমবাড়ি মহামানব গণেশ পাগলের 13 জৈষ্ঠ কুম্ভের মেলায় আগত ভক্তবৃন্দদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাবার স্যালাইন জলের আয়োজন করেছিল বাংলাদেশ সনাতন পার্টির, মাদারীপুর জেলা শাখা।এই মেলাতে ভক্তবৃন্দদের সেবা ও সহযোগিতায় এগিয়ে মানবসেবার এক নজির গড়লেন বাংলাদেশ সনাতন পার্টির, মাদারীপুর জেলা শাখা।সনাতন পার্টির সেচ্ছাসেবীদের সেবায় ভূয়সী প্রশংসা করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দরা।এই কুম্ভের মেলাতে লাখো লাখো ভক্তবৃন্দ উপস্থিত হয়েছিল। এই মেলাতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাবার স্যালাইন জলের আয়োজনের উদক্তা হচ্ছেন বাংলাদেশ সনাতন পার্টির, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক বাবু অনির্বান ভক্ত। আরও ছিলেন মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও রাজৈর উপজেলা শাখার ইন্দ্রজিৎ গাইন, শাওন গাইন সহ আরও অনেকে।
গরিব দুঃখী মানুষের একমাত্র ভরসা বাংলাদেশ সনাতন পার্টি। এরা নজির বিহীন বাংলাদেশের গরীব দুঃখী মানুষের পাশে হাত বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ সনাতন পার্টি।পৃথিবীতে যতদিন আছি মানুষের সেবা করে যাব একথা জানান বাংলাদেশ সনাতন পার্টির, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক,বাবু অনির্বান ভক্ত।

