পবিত্র রমজান মাস উপলক্ষে হাজী সিরাজুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ মার্চ মঙ্গলবার দুপুরে ফেনী শহরের রৌশন’স পার্টি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাজী সিরাজুল হক সৃতি ফাউন্ডেশনের সভাপতি ও হাজী সিরাজুল হকের বড় ছেলে সাংবাদিক জিয়াউল হক সোহেল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন “রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। হাজী সিরাজুল হক স্মৃতি ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।”
তারা আরও বলেন “একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের জন্য দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, যাতে কেউ অভুক্ত না থাকে।
হাজী সিরাজুল হকের ছোট ছেলে ও দৈনিক ভোরের পাতা ডিজিটালের প্রতিনিধি এনামুল হক বাদশার সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ আলম রিপন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক।
আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তারা আশাবাদী, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে।







