, ,

ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

চাদঁপুর ফরিদগঞ্জে ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ২০২৬-২৮ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”গণতন্ত্রকে কেউ হত্যা করতে চাইলে প্রথমে গণমাধ্যমের গলা চেপে ধরে। অতীতে সাংবাদিকরাই সরকারকে সুযোগ দিয়েছে ফ্যাসিস্ট হওয়ার। ফলে অনেক সাংবাদিককে জেলে যেতে হয়েছে। অনেককে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং সরকারের ভালো কাজকে যেমন সাধুবাদ জানাতে হবে। তেমনি অন্যায় অনিয়মও সাহসের সাথে তুলে ধরতে হবে। দেশে আর কোন ফ্যাসিবাদ আসবেনা এটাই আমাদের দৃঢ় সংকল্প হওয়া উচিৎ।” ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “আমরা চাই কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত হবে। সেজন্য আমরা সরকারকে সাংবাদিক নিবন্ধনের জন্য প্রস্তাব দিয়েছি।সাগর-রুনি থেকে শুরু করে অতীতে যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, আমরা কোনটিরই সুষ্ঠু বিচার পাইনি। তাই আমরা সরকারের প্রতি সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবী জানিয়েছি। মফস্বলের সাংবাদিকদের অভাব-অভিযোগের বিষয়ে আমরা অবগত। রাষ্ট্রের সুনজর না থাকলে কোন সেক্টরেই উন্নয়ন সম্ভব নয়।”

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দীন আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ফরিদগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল আমিন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী ও সাধারন সদস্যরা।