চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরায় বুধবার (২৫ নভেম্বর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘শ্রীমদ্ভগবদগীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর ছনহরা ইউনিয়ন সংসদের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালাটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত চলবে। তিন দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে গীতা শিক্ষার প্রসার এবং দক্ষ প্রশিক্ষক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, পটিয়ার ছনহরা এলাকার ধাউরডেঙ্গা শ্রীশ্রী দয়াময়ী কালী মন্দির প্রাঙ্গণে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রচারণায় ‘শ্রীশ্রী গীতানুগত্য, বিশ্বমানবতা, সংহতি’ এবং ‘গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ স্লোগান স্থান পেয়েছে।
স্থানীয় পর্যায়ে গীতা শিক্ষার কার্যক্রমকে আরও বিস্তৃত করা এবং প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
Views: 7






