ঝরে গেল বরষার মায়া-মাখা জল
হৃদয়-অশ্রু-নদী করে টলমল।
আনমনে গেয়ে চলে বাউলিয়া মন
তুমি আমি কে কোথায় বসে নিরজন!
নদীতীরে একা বসে গাই ভৈরবী
হৃদয় অলিন্দ মাঝে ওঠে নব রবি।
প্রভাতের নীলাকাশ কালো মেঘে ঢাকা
বরিষণ মূখরিত হৃদয় বলাকা।
মনেপড়ে প্রিয়-হারা বাদলের গান
আনমনে স্মৃতিপথে আজো অম্লান।
কবে কোন মায়া মাখা স্মিত গোধূলি
তুলক মেঘেতে তার এঁকেছিল তুলি।
সেদিনও এমনি ক্ষনে সন্ধ্যা-মধুর
আনমনে মধুমতী তুলেছিল সুর।
সেই সুরে একা বসে স্মৃতি মন্থন
মনে হলো তুমি আমি পাশে বহুক্ষণ।





