, ,

নারী উদ্যোক্তা লুবনা আক্তারের জন্মদিন উপলক্ষে জমকালো আয়োজন

নিউজটি শেয়ার করুন

নারী উদ্যোক্তা ও Sohana International-এর স্বত্বাধিকারী মিস লুবনা আক্তারের জন্মদিন উপলক্ষে আগামী ১০ তারিখে ঢাকার উত্তরায় একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জন্মদিনের এই আয়োজনে দেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা, জ্ঞানী-গুণীজন, চিত্রনায়ক-নায়িকা, মডেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

নিজের বক্তব্যে লুবনা আক্তার বলেন, “আমরা দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছি। দেশের ব্যবসা-বাণিজ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিরলসভাবে কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন—এটাই প্রত্যাশা। একজন নারী উদ্যোক্তা হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি আরও জানান, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখাই তাঁর ভবিষ্যৎ পথচলার অন্যতম লক্ষ্য।

জন্মদিনের এই আয়োজন শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন অঙ্গনের মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শুভ জন্মদিন, মিস লুবনা আক্তার। আপনার আগামীর পথচলা আরও সুন্দর, সফল ও সম্ভাবনাময় হোক।