, ,

নাঙ্গলকোটের ঢালুয়া পেট্রোল পাম্প সংলগ্ন বাইপাস সড়কে মটরসাইকেল থেকে সড়কে আগুন।

নিউজটি শেয়ার করুন

নাঙ্গলকোটের ঢালুয়ায় পেট্রোল পাম্প সংলগ্ন ঢালুয়া বাইপাস সড়কে মটর সাইকেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার বিকেলে ঢালুয়া বাইপাস থেকে বাজারের দিকে যাওয়ার সময় একটি মটর সাইকেলে হটাৎ আগুন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আরোহী কিছুটা আহত হলেও নিরাপদে সরে যেতে সক্ষম হন।
জানা যায়, মটর সাইকেলের তেলের ট্যাংক ফেটে রাস্তায় পেট্রোল পড়লে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় পথচারী, গাড়ির ড্রাইভার ও বাইপাসের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করলে ঢালুয়া হাইস্কুল মাঠের ফুটবল খেলা রেখে খেলোয়াড়রা দৌড়ে গিয়ে পানি ও বালি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে।
পরে হোমনাবাদ ক্লিনিক ও ঢালুয়া পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক বোতল এনে স্থানীয়দের সাথে নাঙ্গলকোট থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যবসায়ীদের মাঝে সস্থি ফিরে আসে।