তিনি বাংলাদেশে প্রথম আলোচিত্র অ্যালবাম প্রকাশ করেন।[১] নওয়াজেশ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপদেষ্টা হিসেবে লাওস, থাইল্যান্ড, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেন। নেওয়াজেশ ১৯৩৫ সালে মানিকগঞ্জ জেলার পারিল নওয়াদা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের উইস্কনসিন বিশ্ববিদ্যালয়ে থেকে উদ্ভিদ জিনতত্ত্ব নিয়ে পিএইচডি ডিগ্রি শেষে তিনি ১০ বছর চা গবেষণায় যুক্ত ছিলেন।[২]







