, ,

‘দারিদ্র্যতার আধিপত্য’

নিউজটি শেয়ার করুন

আব্বার ঘামে ভেজা পাঞ্জাবির কাছে গেলে
নিমেষেই হারিয়ে যায় আমার সকল চাওয়া,
বয়সের চাপ লেগে আছে আব্বার চোখেমুখে
তবুও তারুণ্যের শক্তির দোহাই দিয়ে
ক্ষয় করে আসে নিজের শরীর,
আমি নিষ্পাপ হয়ে খেতে বসি আব্বার কঙ্কাল দেহের ঝোল।
মায়ের শাড়ীটাও বেশ পুরোনো হয়ে গেছে
পায়ে জুতো নেই, মা পরে না
আঁচলের খোটেঁ বাঁধা আমার জন্য খুচরো টাকার নোট,
মা উৎসব নিয়ে আমার হাতে তুলে দেয়
তা নিয়ে আমি নির্লজ্জের আনন্দে মেতে উঠি ।
একদিন অভিমান নিয়ে বাড়ি থেকে বের হয়েছি
পুরোনো সেন্ডেল পায়ে দিয়ে নিরুদ্দেশ পথে পথে।
চোখে ভাসতে থাকা দারিদ্র্যতার এ্যালবাম চেয়ে চেয়ে
কেটে গেছে আমার কত-শত নিঃসঙ্গ রজনী,
ধার করে আসা স্বল্প আয়ু থেকে হারিয়ে গেছে  অনেকটা
হারিয়ে গেছে শৈশবের দুরন্ত সব উৎসব, আনন্দ
সেই থেকে স্থানী ভাবে আর ফেরা হয়নি বাড়ির উঠোনে।