আজ কুমিল্লা, -১ (দাউদকান্দি -মেঘনা) সংসদীয় আসনে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ সমবেত দলীয় নেতা কর্মীদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি মেনে দলীয় প্রার্থী তার বাবা ড.খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষে প্রচার প্রচারনা চালানো, ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা, নির্বাচনের দিন নেতা কর্মীদের এবং প্রতিটা ভোট কেন্দ্রে নিয়োজিত পোলিং এজেন্টদের দায়িত্ব ও করনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
দাউদকান্দি উপজেলার গৌরীপুরে অবস্থিত বন্ধন কমিউনিটি সেন্টারে কর্মশালাটির আয়োজন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্র দল ।
Views: 3

