, ,

তারাগঞ্জে আনসার ভিডিপি এডভান্স কোর্স মহিলা (বিশেষ) ও আনসার ভিডিপি ইউথ লিডার শিপ কোর্স (পুরুষ) নিয়োগে অনিয়মের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

তারাগঞ্জে ভিডিপি এডভান্স কোর্স মহিলা বিশেষ ও আনসার ভিডিপি ইউথ লিডার শিপ কোর্স (পুরুষ) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা ইসলামের বিরুদ্ধে। উপজেলা অফিস সূত্রে জানাগেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে সারা দেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে উক্ত প্রশিক্ষন কোর্সে প্রকাশ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং ব্যাপক প্রচারের নিয়ম থাকলেও উক্ত কর্মকর্তা দায়িত্ব পালন কালিন সময়ে তিনি তা না করে গোপনে তিনজন আনসার সদস্যদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রশিক্ষনের জন্য ঢাকা সদর দপ্তরে প্রেরণ করেন। উক্ত প্রশিক্ষনাথীদের মধ্যে ইকরচালি ইউনিয়নের দোহাজারি বিড়াবাড়ি গ্রামের মায়না বেগম, হাড়িয়ারকুঠি ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের রুবেল চন্দ্র ও আলমপুর ইউনিয়নের মধুরামপুর বকসিপাড়া গ্রামের সবুজ আলী। হাড়িয়ারকুঠি ইউনিয়নের দলনেত্রী সুরভী আক্তার বলেন, আমি দীর্ঘদিন থেকে এই ইউনিয়নের দল নেত্রীর দায়িত্ব পালন করে আসছি। এ পর্যন্ত যতগুলো স্যার আমাদের উপজেলায় এসেছে তারা কোন দিনও চুপিসাড়ে ট্রেনিংয়ে লোক পাঠায়নি। আমাদেরকে জানিয়ে প্রকাশ্যে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করে তারপর প্রশিক্ষনার্থীদের বিভিন্ন ট্রেনিংয়ে পাঠানো হয়। অখচ নাহিদা স্যার আমাদেরকে না জানিয়ে তিনি গোপনে তিনজন সদস্যকে প্রশিক্ষনের জন্য মনোনীত করে প্রেরণ করেছে। তিনি আরো বলেন. এ বিষয়ে আমি কেন, আমি সহ উপজেলার কোন কমান্ডারেই জানেনা। আলমপুর ইউনিয়নের দলনেতা বুলবুল আহাম্মেদ বলেন, আমার ইউনিয়ন থেকে লোকপাঠানো হয়েছে আমি কিছুই জানি না। কুর্শা ইউনিয়ন ও সয়ার ইউনিয়নের দলপতি মোনায়েম, রেজোখাঁ তারা জানান, আমাদের অফিসে এ বিষয়ে কোন আলোচনা হয়নি। সদ্য যোগদানকৃত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রনয় দাস বলেন, আমি সবে মাত্র যোগদান করেছি। আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে আপনারা বিদয়ী কর্মকর্তা নাহিদা ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মুঠোফোনে নাহিদা ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।