, ,

ঠাকুরগাঁও হরিপুর সীমান্ত এলাকায় ভারতীয় মদ আটক

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ বিজিবি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

বিজিবি ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে ২২ /০৫/ ২০২৬, রাত ০০৩০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বাশালগাঁও বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্ত পিলার ৩৫২/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররা এলাকায় হতে মালিকবিহীন অবস্থায় (১৪ বোতল) ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বিজিবি।

আটকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে মর্মে জানাযায় ।

দিনাজপুর (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ।