, ,

জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে, জয়পুরহাট সরকারি কলেজের মোট ১ হাজার ১৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫৪ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন। পাশের হার ৭৩.৭৫ শতাংশ।

এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ৭৩১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১২ জন। পাশের হার ৬১.১৫ শতাংশ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আশা প্রকাশ করে বলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।