, ,

জয়পুরহাটে নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা

নিউজটি শেয়ার করুন

জয়পুরহাটে নতুন ধান ঘরে তোলার আনন্দে প্রত্যেকটি কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব কে ঘিরে কালাই উপজেলার আয়োজনে অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে পিঠা -পায়েসের আয়োজনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাছের মেলায় মেতে উঠেছেন স্থানীয়রা।

জয়পুরহাট কালাই উপজেলার পাঁশিরা বাজারে প্রতি বছরের ন্যায় এবারও একদিনের জন্য বসে ঐতিহ্যবাহী মাছের মেলা। পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত এই মেলার অপেক্ষায় থাকেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে এই অঞ্চলে মেয়ে জামাই ওই স্থানীয় আত্মীয়-স্বজনদের আপ্যায়নের জন্য মাছ কিনতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে আশা পরিবারগুলো।

আজ বুধবার (১৮নভেম্বর) কালাই উপজেলার পাঁশশিরা বাজারে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমে।মেলায় নদী, পুকুর, হাওরে বেড়ে ওঠা দেশীয় বিভিন্ন প্রজাতির টাটকা মাছের সমাহার দেখা যায়। রুই, কাতলা, মৃগেল, চীতল, সিলভার কাপ, পাঙ্গাস, বোয়াল, সহ নানা প্রজাতির বড় বড় মাছ সাজিয়ে বসেন স্থানীয় বিক্রেতারা।

প্রতিবছরের ন্যায় এ বছরও মেলায় ২৬ কেজি ওজনের কাতলা মাছ সর্বোচ্চ ৪২ হাজার টাকা বিক্রি হয়েছে।
এবছর মাছের দাম একটু বেশি তারপরও উৎসবের আনন্দটা ব্যতিক্রমী।

কালাই উপজেলার মহেশপুর গ্রামের অমিত চন্দ্র বর্মন বলেন প্রতিবছর নবান্নে এ মাসের মেলা উপলক্ষে বাড়িতে বিশেষ আয়োজন করা হয় । এবছর তিনি ২৬ হাজার টাকায় ১৪ কেজি ওজনের একটি কাতলা এবং ১৮ কেজি ওজনের একটি সিলভার কাপ ক্রয় করেন।

জেলার মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জামান, এবারের মেলায় ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছের ব্যাপক সমাগম হয়েছে। এ ধরনের মেলা মাছ চাষীদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ মেলায় প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়ে থাকে। এবং মাছ চাষীদের বিভিন্ন ধরনের পরামর্শ দিতে মৎস্য বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।