, ,

জনসেবা ও ন্যায়বিচারের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চান বিশিষ্ট সমাজসেবক শেখ খালেদ মিয়া

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় তৃপ্তি ও জনমনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের দাবির মুখে এবং এলাকাকে একটি উন্নত ও ইনসাফভিত্তিক মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ খালেদ মিয়া।

পারিবারিক ঐতিহ্য ও পরিচিতি শেখ খালেদ মিয়া ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলাগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি এলাকার প্রখ্যাত ব্যক্তিত্ব মরহুম হাজী সেখ কলিমুল্লা মহাজনের নাতি এবং মরহুম শেখ তৈয়ব আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র। ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার বড়। পারিবারিক ঐতিহ্য অনুসারেই ছোটবেলা থেকে ন্যায়পরায়ণতা ও জনসেবার আদর্শে তিনি বেড়ে উঠেছেন।

সামাজিক ও ব্যবসায়িক নেতৃত্ব বর্তমানে তিনি মুন্সিবাজার বণিক সমিতির সম্মানিত সহ-সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী সমাজের অধিকার আদায় ও স্থানীয় বাজার ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত।

মানবকল্যাণ ও দানশীলতা দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন শেখ খালেদ মিয়া। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সংকটে তিনি সর্বাগ্রে গরিব ও অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ ও তরুণ সমাজের কাছে তিনি এক নামে ‘সাদা মনের মানুষ’ ও গুণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি আসন্ন নির্বাচনকে সামনে রেখে শেখ খালেদ মিয়া জানান, কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক ব্যক্তিক্রম নয়, বরং অবহেলিত মানুষের সেবা এবং মুন্সিবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করাই তাঁর প্রধান উদ্দেশ্য।

তিনি প্রতিশ্রুতি দেন: ইনসাফ ও ন্যায়বিচার: সামাজিক বিচারব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা এনে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা।

মডেল ইউনিয়ন গঠন: শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ ব্যবস্থা ও যোগাযোগের টেকসই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।

জনকল্যাণমুখী নেতৃত্ব: দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তোলা।

এলাকার সর্বস্তরের জনগণ মনে করছেন, সততা, ঐতিহ্য এবং সামাজিক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন অবদানের কারণে আসন্ন ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত রায়ে শেখ খালেদ মিয়া বিজয়ের পথে এগিয়ে থাকবেন।