*ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান*
রাজধানীর ছাতারপুল এলাকায় মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
অদ্য ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. বেলা ৩:৩০ ঘটিকায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান মহোদয় কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রকল্পের বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজউক এ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যান চলাচলে গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।





