- চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা, নিহত ২জন, আহত ২২ জন
জাবের আলী, কক্সবাজার থেকে
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় শরিফ এন্টারপ্রাইজ ও এভারগ্রীন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।
গতকাল ০৮/০৬/২০২৬ইং দুপুর আনুমানিক ০২.১০ঘটিকার সময় কক্সবাজার হতে ঢাকাগামী একটি এভারগ্রীন পরিবহনের যাত্রীবাহী বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব- ১৩-২৩৩৩ এবং বিপরীত দিক হতে আসা একটি শরিফ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাস যার রেজিঃ নং- কক্সবাজার-জ-১১-০৪১৭, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় পৌঁছলে দ্রুত গতির কারণে মুখোমুখী সংঘর্ষে এভারগ্রীন পরিবহনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং শরিফ এন্টারপ্রাইজ পরিবহনের উপরের ছাদ আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়।

শরিফ এন্টারপ্রাইজ বাসের চালক মোহাম্মদ আলী(২৫), পিতা- নুরুল ইসলাম, সাং-মরিচ্যা পাগলির বিল ০২নং ওয়াড, থানা-উখিযা, জেলা- কক্সবাজার ও যাত্রী ইয়াহিয়া(০১), পিতা-মঞ্জুর আলী, সাং-বানিয়ার ছড়া খেদার বান, থানা- লামা, জেলা- বন্দারবান গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মৃতবরণ করেন।
গুরুতর জখমপ্রাপ্ত ১। ইসমাইল ২। সিফাত ও অজ্ঞাতনামা ৩ জন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।
শরিফ এন্টারপ্রাইজ বাসের যাত্রী ১। মোঃ জাহাঙ্গীর আলম(৩৫), পিতা- আঃ খালেক, সাং-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ২। নাইম, ৩। আব্দুল মাবুদ, ৪।জোসনা আক্তার, ৫। জনি, ৬। মোঃ আলী, ৭। ইমা, ৮। ফাতেমা, ৯। মোঃ রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ০৮ জন সাধারন জখমপ্রাপ্ত হলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল হতে গাড়ি দুইটি বে-সরকারী রেকারের মাধ্যমে মালুমঘাট হাইওয়ে থানায় নিয়ে আসে। মালুম ঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার করে মালুম ঘাট হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ সর্তকতা সহকারে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






