ক্ষোভ ও শোকের সঙ্গে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত হিসাববিজ্ঞান শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একজন শিক্ষাবিদ ও তাঁর পরিবারের চার সদস্যকে এভাবে প্রাণ হারাতে হওয়া অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এই ঘটনা শুধু একটি পরিবারের ওপর নৃশংস আঘাত নয়; এটি দেশের মানুষের নিরাপত্তা, আইনের শাসন এবং সামাজিক মূল্যবোধের জন্যও গুরুতর হুমকির বার্তা বহন করে। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো প্রভাব যাতে তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সামাজিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।







