, ,

খুলনা-মহেশ্বরপাশা’ ইতিহাসের আলোকে যৎকিঞ্চিত

নিউজটি শেয়ার করুন

প্রাকৃতিক কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলা সহ সুন্দরবনের আয়তন প্রায় দশ লক্ষ হেক্টর।এরমধ্যে বাংলাদেশে সুন্দরবনের আয়তন স্হল ও জলভূমিসহ ৬.০০, ২৩৬, ৭২ হেক্টর ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবনের অস্তিত্ব অধিক দক্ষিণাঞ্চলের দিকে হওয়াতে পূর্বে ভারত- বিহার থেকে বুনোদের এইসব স্হানে আনা হয়েছিলো, আবাদি করাতে। বিষয়টা পরিষ্কার করছি,তার আগে প্রয়োজনীয় বিষয় নিয়ে সামান্য কথা বলে নেওয়া দরকার।
সমগ্র বঙ্গদেশে বারেজন রাজার কথা জানা যায়।যশোরের মহারাজ প্রতাপাদিত্য ছিলেন , ইহাদের অন্যতম। তিনি গুহবংশীয় কুলীন কায়স্থ ছিলেন। কবি ভারতচন্দ্রের কবিতার ভাষায় লিখেছেন,

“যশোর নগর ধাম প্রতাপ আদিত্য নাম
মহারাজ বঙ্গজ কায়স্থ।।
নাহি নাম পাতশয় কেহ নাহি আটে তায়
ভয়ে যত ভূপতি দ্বারস্থ।।
বীর পুত্র ভবানীর প্রিয়তম পৃথিবীর
বায়ান্ন হাজার যার ঢালি
ষোড়শ হলকা হাতী অযুত তুরঙ্গ মাতি
যুদ্ধকালে সেনাপতি কালী” ।।
লোকমুখে প্রচলিত ছিলো, প্রতাপাদিত্য মহেশ্বরপাশার ভবেশ্বর রায়ের ভ্রাতা রত্নেশ্বর- কে ‘ নাম দিয়েছিলেন,ষজ্ঞেশ্বর।এমনকি, তাঁর পালোয়ান শক্তিতে মুগ্ধ হয়ে, বারো হাজার বিঘা নিষ্কর জমি প্রদান করিয়াছিলেন।আজকের মহেশ্বরপাশার ভূসম্পত্তির খোঁজে গেলে, অধিকাংশই রত্নেশ্বর রায়ের। এখানে একটা কথা না বললেই নয়,
আজকের খুলনা সুন্দরবন নয় বরং সুন্দরবনের অন্তর্ভুক্ত করে আশপাশের ( পরবর্তী সময়ের) সমস্ত মহাকুমা, জেলার বিস্তীর্ণ অঞ্চলগুলোতেই ছিলো, বনভূমির সমদর্শনে জঙ্গলে আবৃত। এখানে বাঘের উপদ্রব ছিলো, এমনটা শোনা তথ্যের ভিত্তি নেই। তবে, আকারে বড় আকৃতির হিংস্র শিয়াল যে ছিলো, এটা সত্যি।
বারো ভূইয়ার একজন প্রতাপাদিত্য হওয়ায় তাঁর রাজ কর্মচারী হিসেবে কাজ করতেন, খুলনার মহেশ্বরপাশার মহেশ্বর ঘোষ।তাঁর নামানুসারে মহেশ্বরপাশা। মূল খুলনা শহরের ( পাঁচ মাইল উত্তরে মহেশ্বরপাশা গ্রাম উল্লেখ করা হয়েছে, পুরানো ইতিহাস ভিত্তিক লেখালেখিতে।কিন্তু, বাস্তবে আট মাইলের কম নয়। )
সাধারণত প্রভাবশালী কোনো ব্যক্তি
যে স্হানে এসে বসতি গড়েন।সেই স্হানের উন্নয়ন দ্রুত হতে দেখা যায়।তারওপর ধর্মীয় আচারের জন্যও স্বগোত্রীয়রা একত্রিত হয়ে বসবাস করতে চায় এটাও স্বাভাবিক। সময়ের খুলনা শহর বর্ধিত হতে পারে কিন্তু, বসতির ইতিহাসের দিক থেকে মহেশ্বরপাশা গ্রামটি পুরাতন তথা ঐতিহ্য মণ্ডিত
এখানে শিক্ষিতদের বসবাস অধিক ছিলো। কল্পনা করতে পারেন,স্যার জগদীশচন্দ্র বসুর ছাত্র তথা পরবর্তী সময়ে এই বিজ্ঞানীর সহকর্মী শরৎচন্দ্রের জন্ম এই গ্রামে।তাঁর বড় ভাই, কেদারনাথ চন্দ্র তৎকালীন সময়ের সিভিল ইঞ্জিনিয়ার। বিজ্ঞানী সতেন্দ্রনাথ বসুর এক ছাত্র সুবোধচন্দ্র মজুমদার মহেশ্বরপাশার মানুষ। এই সময়ে কৃষি কলেজ,আর্ট ইনস্টিটিউট গড়ে ওঠার গৌরবময় অধ্যায়ে মহেশ্বরপাশার ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে।
খুলনা নতুন থানা স্হাপনের সাল কেউ বলছে, ১৭৮১ কেউবা, ১৮৩৬ উল্লেখ করেছেন,আমি ১৮৩৬ সঠিক হবে। কেননা, মিউনিসিপালিটি হওয়ার হিসাবটা এখানে মিলাইলে স্পষ্ট হয়ে যায়।
এবারো, পিছনের দিকে যেতে হচ্ছে
একটু আলোকপাত করাটা উচিত। যেহেতু, ৫ মে’ ২০২৬ আপগ্রেড করা আছে, সরকারী ওয়েবসাইটে।
১৮৭৬ সালের একযাক্ট ৫ ( বি সি) –
এর ৮ নং ধারা মতে, ১৮৮৪ সালের ১ জুলাই থেকে কয়লাঘাট ও হিলাতলা ( তখন মৌখিক উচ্চারণে অনেকেই এমন করে বলতেন।)যাই হোক,হেলাতলা সহ খুলনা, বানিয়াখামার,টুটপাড়া,গোবরচাকা,শিখপাড়া ( শেখপাড়া), নূরনগুর ( নূরনগর),চারাবাটিসহ , শিববাটি ( শিববাড়ী), বারিয়াপাড়া ছোট বয়রা গ্রাম নিয়ে খুলনা দ্বিতীয় শ্রেণির মিউনিসিপালিটির জন্ম।
১৮৮৪ সালের ১৮ মে’ এক বিজ্ঞপ্তি জারী করা হয় যে সংখ্যায় ৬৩৮ পাতায় মিউনিসিপালিটির প্রস্তাবিত চৌহদ্দি ছিল,উত্তরে ভৈরব নগর,
পূর্বে ভৈরব ও রূপসা নদী সহ দক্ষিণে মতিয়াখালী খাল ও লবণচরা খাল এবং মইয়া নদীর উত্তরাংশে এবং পশ্চিমে বড় বয়রার দক্ষিণ -পূর্ব অংশ।গোয়ালপাড়া ( গোয়ালখালী) আর মুজগুন্নী পরবর্তীতে,১৮৮৪ সালের ৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দ্বারা লেফটেন্যান্ট গর্ভনর খুলনাকে মিউনিসিপালিটি ঘোষণা করেন।এ বিজ্ঞপ্তিটি ‘দি ক্যালকাটা গেজেটে’ ১৮৮৪ সালের ১৭ সেপ্টেম্বর’ ৯৫৩ পাতায় মুদ্রিত হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী
কারণ সম্মত আপত্তি পড়ায় শেখপাড়া,গোবরচাকা এবং নূরনগর- কে’ বাদ দিয়ে কয়লাঘাট,
খুলনা,হেলাতলা,বানিয়াখামার সহ ছোট বয়রা নিয়ে মিউনিসিপালিটি ১৮৮৪ সালের ১ অক্টোবর থেকে কার্যকর করা হয়।এ বিজ্ঞপ্তি অনুয়ায়ী ১৮৮৪ সালের ১৩ ডিসেম্বর থেকে খুলনা মিউনিসিপালিটির প্রথম চেয়ারম্যান হিসেবে রেভারেন্ড গগণচন্দ্র বাবু কার্যভার গ্রহণ করেন।
সুপ্রিয় পাঠক, আমি আজকে একটা ভিন্নতর বিষয় নিয়ে কথা চাই। সামসুদ্দিন ফিরোজ শাহ (
১৩৪২-১৩৫৮) মুসলিম শাসনে ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন আনেন। নিঃসন্দেহে তাঁর শাসনামলে
মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে বিভিন্ন অঞ্চলে। সমস্যা তখন নয়, সমস্যার সৃষ্টির মূলে কিন্তু মেধাবীদের মেধা, যখন স্থানান্তরিত হয়ে যায়।আর এর’ প্রভাবিত ক্ষতিটা হয়,ধীরগতিতে।ফলে, অনুভবের আসেনা সহসাই চর্মচক্ষুতে। আমরা ঐতিহ্যকে
যত্নে লালন করতে পারলে, সেই জনপদ,নগর, সভ্যতা, সংস্কৃতি এমন এক স্তরে অধিষ্ঠিত হয়,যার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়ে যায়। লক্ষ্য করুন,প্রয়োজনের তাগিদে প্রথমে থানা। তারপর,
মহাকুমা(১৮৪২),জেলা (১৮৮২) এই যে ক্রমাগত ভবিষ্যৎ ভাবনা সেই ভাবনার অতলে আজকের খুলনাকে সর্বশেষ, আদমশুমারী অনুযায়ী শুধুমাত্র মহানগরীতে লোকসংখ্যা ১৫ লাখ।এখন ১৬ লাখ ছাড়িয়েছে। ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশের সুন্দরবনকে ১৯৮৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্হান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখনকার লবণাক্ততা মৎস্য খাতেও আয়ের সুগম উৎস হিসেবে বিবেচিত। ১৯৪৭ দেশভাগ পরবর্তীকালে পাট-শিল্পের বিকাশে শিল্পায়নের জন্য নির্মিত কলকারখানাগুলোর মধ্যে, দৌলতপুর জুট মিলস, প্লাটিনাম জুবিলি জুট মিলস, ইস্টার্ন জুট মিলস,আলীম জুট মিলস, মহসিন জুট মিলস,নিউজপ্রিন্ট মিলস,পিপলস জুট মিলস,হার্ডবোর্ট
মিলস,ক্যাবল শিল্প,শিপইয়ার্ড, দাদা ম্যাচ, সোনালী জুট মিলস, স্টার জুট মিলস,ক্রিসেন্ট জুট মিলস,এজাক্স জুট মিলস,কয়েকটি জুট প্রেসসহ সবগুলোচালু থাকাকালীন এই জনশক্তির পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ-পাতালের ব্যবধান। রীতিমতো ‘মৃত্যুপুরী’ আখ্যায়িত করা যায়।অথচ,এমনটা প্রত্যাশা ছিলোনা।বন, মৎস্য, শিল্প যেমন ধ্বংস হয়ে বিলীন একাকার!
তেমনি, সংস্কৃতির সংরক্ষণও হয়নি।আছে কোথায় কী’ অত্রস্থ অঞ্চলের…. পালকী গান,ওঝার গান, বাওয়ালীদের গান,গাছ
কাটার গান,গারোয়ানের গান জেলেদের গান,কবিরাজের গান,
ঘোল তৈরির গান, বাওয়ালীদের
গান,চুন তৈরির গান,কুমারের গান,হাবু গান, ধান কাটার গান,ধুয়া গান এছাড়াও কুটিরশিল্প শোলা,
কাঠ,বাঁশ- বেত, মাটির পাত্র, মাদুর, খেলনা প্রভৃতির শিল্পায়নে দক্ষ কর্মশক্তির অফুরন্ত সুযোগ, গবেষণা, সম্ভাবনার সৃষ্টির মাধ্যমে প্রানবন্ত প্রয়াস নেওয়ার উদ্যোগ? মোট কথা,শিল্প- সাহিত্যকে মূল্যায়নে করে সমৃদ্ধির পথে চলতে
দেয়নি বা দেওয়া হয়নি’ এই জনপদের মানুষদের। নির্লিপ্ততার কারণে, আজকের খুলনা এতোটাই অবহেলিত।এখনো আছে, বরাবরের মতোই ।
বর্তমানের যোগ্য রাজনৈতিক নেতার প্রকট শূন্যতা, বিরাজমান অস্হিশীল পরিবেশ থাকায় যথাযথ মর্যাদায় খুলনা মাথা উঁচু করে দাড়াতে পারেনি ।তাহলে, কেমনে আশা করবেন, আন্তর্জাতিকভাবে সফল সক্রিয় মুক্তির বিস্ফোরণ ঘটাতে পারবেন?
লালনের সুরে সুর মিলিয়ে গাইতে চাইনা, ‘সময় গেলে সাধন হবে না’।আফসোস বিদায় দিয়ে নতুন করে, সুযোগ্য পাত্রপাত্রীদের কাছে স্বযোগ্যতার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। তাহলে, অবশ্যই পরিবর্তন আসবে জাতীয় পর্যায়ে। দেশ হবে স্বাবলম্বী।