, ,

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী পদক

নিউজটি শেয়ার করুন

খুলনা ব্যুরো: দেশের দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ১২জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০, ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনারের এক বিজ্ঞপ্তিতে দেশের সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পুরস্কার পেতে চলেছে। এ তালিকায় স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রা হলেন ২০ ১৯ ও ২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান প্রকৌশলী ও প্রযুক্তি বিদ্যা স্কুল থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস শফিক সিজিপিএ ৩,৯৬। ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল থেকে ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা সিজিপিএ ৩,৭৫ ।জীববিজ্ঞান স্কুল থেকে ফার্মেসি ডিসিপ্লিনে মাইশা মালিয়া মেধা সিজিপিএ ৩,৯৫। চারুকলা স্কুল থেকে প্রিন্টিং ডিসিপ্লিনে তাবাসসুম ইমা সি জি পিএ ৩, ৮১। কলা ও মানবিক স্কুল থেকে বাংলা ডিসিপ্লিনে সাদানন্দ মন্ডল সিজিপিএ ৩.৫০। সামাজিক বিজ্ঞান স্কুল থেকে অর্থনীতি ডিসিপ্লিনে মুক্তা আক্তার সিজিপিএ ৩,৮৯। প্রকৌশলী ও প্রযুক্তি স্কুল থেকে গণিত ডিসিপ্লিনে মোঃ মেহেদী হাসান রাসেল সিজিপিএ ৩,৯৪। ব্যবস্থাপনা ও ব্যবসা স্কুল থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপিলিনের আলমগীর হোসেন সিজিপিএ ৩.৯৩। জীববিজ্ঞান স্কুল থেকে ফার্মেসি ডিসিপ্লিনে প্রত্যাশা শিকদার সিজিপিএ ৩,৯৫। কলা ও মানবিক স্কুল থেকে ইংরেজি ডিসিপ্লিন স্কুল থেকে টিএম রাফাত রহমান সিজিপিএ ৩.৫২। সামাজিক বিজ্ঞান স্কুল থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে সুদীপ্ত দেবনাথ সিজিপিএ ৩.৯৪। ২০২১ শিক্ষাবর্ষে কলা ও মানবিক স্কুল থেকে ইংরেজি ডিসিপ্লিন তানাস কবির সিজিপিএ ৩.৬৭। শিক্ষার্থীর সাফল্যের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ রেজাউল করিম। উপ-উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ হারুনুর রশিদ খান। ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন্নবী । রেজিস্টার ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান।