জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি বসুরহাট উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে এক বিক্ষোভ উত্তর সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা এবিএম হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাবেক আমীর, কোম্পানীগঞ্জ উপজেলা,
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন পৌর আমির মাওলানা মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, মাওলানা হানিফ চেয়ারম্যান, চরপার্বতী ইউনিয়ন, এন সিপির উপজেলার মুখপাত্র ফাহমিদুল ইসলাম মাহিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি প্রভাষক জিয়াউল হক জিয়া, পৌরসভা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আবু ইউছুপ মো: ইয়াকুব,পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াকুব হোসাইন, এই ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন, সিরাজপুর ইউনিয়ন আমির জনাব আবুল হাশেম, চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহজাহান,
চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস সুমন, চরএলাহী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আইয়ুব আলী, রামপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জসিমউদদীন,
এছাড়া উপজেলা ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি সহ উপজেলা ও পৌরসভার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে বক্তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণভোটের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জনগণকে সাথে নিয়ে এই দাবি আদায় করা হবে।
পরশেষে দায়িত্বশীলদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।







