যশোরের কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীন মানুষের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর অনুকূলে বরাদ্দকৃত বিশেষ অনুদান থেকে ২৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ৭টায় কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির মো. মোক্তার আলী।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, মেয়র পদপ্রার্থী প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক তরিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা।
কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এতে মোট ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা পান ২৫ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তি।







