, ,

“কলিজার ভিতর আঘাত”—ইমন খানের কণ্ঠে জয় রাফির নতুন গানে ভালোবাসা ও বেদনার গল্প

নিউজটি শেয়ার করুন

ভালোবাসা, বেদনা আর আবেগঘন গল্প নিয়ে প্রকাশিত হয়েছে নতুন গান “কেমন করে করলি আঘাত কলিজার ভিতর”। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিরহী সম্রাটখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান এবং গীত রচনা ও পরিচালনায় রয়েছেন জয় রাফি।

গানটির কথায় ফুটে উঠেছে হৃদয়ের গভীর অনুভূতি ও বিচ্ছেদের যন্ত্রণা, যা ইতোমধ্যেই শ্রোতাদের মনে দাগ কাটছে। জয় রাফির কথামালা ও নির্মাণশৈলীতে গানটি পেয়েছে ভিন্নমাত্রা, যা দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নূর আলিফ, ঊর্মি, সুরজো চৌধুরী, সাথী ও বাঘা মামা। তাদের অভিনয়ের মাধ্যমে গানের আবেগঘন গল্পটি আরও জীবন্ত হয়ে উঠেছে।

গানটির সুর করেছেন এইচআর ফারদিন খান এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন এসডি সাগর। চিত্রগ্রহণ ও সম্পাদনায় জীবন চন্দ্র দাসের কাজও প্রশংসিত হচ্ছে।

সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে গানটি প্রযোজনা করেছেন এমডি হযরত আলী। নির্মাতা জয় রাফি ও শিল্পী ইমন খান—দুজনেই আশা করছেন, গানটি শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।