লক্ষ্মীপুরের কমলনগরে রাতের আঁধারে একটি বসতবাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া ৫ নম্বর ওয়ার্ড এলাকায় রাশেদা বেগম এর নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাশেদা বেগম (৫০) জানান, তার এই বাড়ীতে তার মেয়ে আরজু আক্তার থাকে। সে ঘটনার রাতে তাদের পুরনো বাড়ী ছিলো। এই সুযোগে প্রতিপক্ষরা ঘরে প্রবেশ করে বসতঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ওই জমি দখলের উদ্দেশ্যে তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। স্থানীয়ভাবে একাধিকবার শালিস দরবার করার সিদ্ধান্ত হলেও তাতে তারা বসে নাই।
প্রতিবেশীরা জানান, ভুক্তভোগী পরিবারটি ৮শতাংশ ক্রয়কৃত সম্পত্তি এবং ৮ শতাংশ ওয়ারিশ সূত্রে মালিক দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে ওই জমিতে বসতবাড়ি করে বসবাস করে আসছে।
ভুক্তভোগীর দাবি, লুটপাট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবুল কাশেম (৬৫), বাবুল (৪০), বাশার (৩৫) এবং আবু তাহেরসহ আরও কয়েকজন।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

