বৈশাখী ঝড়-বৃষ্টি
—–মোঃ আকতার হোসেন
বৈশাখের ঝড়ো বৃষ্টিতে
নির্মূল হলো তাপদাহ,
ধুলোমাখা পথে জাগে
স্বচ্ছতার সমারোহ।
দিগন্ত জুড়ে নেচে বেড়ায়
মেঘের কালো ছায়া,
মানুষের প্রাণে আসে স্বস্তি
প্রকৃতির প্রতি জাগে মায়া।
দগ্ধ দুপুরে ক্লান্তির সাথে
শরীর ভিজে জলের ছোঁয়ায়,
ঝিরিঝিরি সুরে নামে বৃষ্টি
ধুয়ে যায় মাটির মায়ায়।
প্রশান্তি নামে ধরাতলে
উতলা হয়ে যায় মন,
জুড়ায় প্রাণ শীতলতায়
উৎফুল্ল মনে হয় জীবন।
কৃষকের মুখে ফোটে হাসি
সোনালী স্বপ্নের আশায়,
ধানের ক্ষেতে জাগে প্রাণ
ছিল যে বৃষ্টির প্রত্যাশায়।
তৃষ্ণার্ত ধরণী পায় জল
প্রকৃতির কোলে নতুন গান,
গাছের পাতায় জলের নৃত্য,
হাওয়ার মাঝে বুক ভরা প্রাণ।
বিদ্যুতের ঝলকের মাঝে
আকাশে অনেক খেলার মেলা,
মেঘের গর্জন শোনায় দূরের
জানা-অজানার বহু খেলা।
তাপদাহের নির্মমতা
মুছে যায় ধীরে ধীরে,
পরিবর্তনের প্রকাশ জাগে
প্রশান্তি নামে প্রাণের নীড়ে।
বৈশাখের এই পর্ব যেন
নতুন জীবন করে দান,
বৃষ্টিধারায় ধুয়ে মুছে যায়
ক্লান্তিরা করে স্বস্তির প্রস্তান।







