শিরোনামঃ-দ্বীনের নবী ও রাসূল
কলমে-বিপ্লবী কবি মোঃ সাখাওয়াত হোসেন খাঁন
মরু ভূমিতে ফুটেছিলো ফুল
মোদের নবী মুহাম্মদ রাসুল।
বিশ্ব হয় ব্যাকুল রাসূল্লাল্লাহ
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।
ইয়া-রাসূল্লাল্লাহ ইয়া- নবী
বিশ্ব জগতের ধ্যনের ছবি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্বভাব
নবীজি আপনি মহামানব।
নবী রহমাতুল্লিল আলামিন
মাখলুকাত বলছে আমিন।
আপনি নবী সৃষ্টি না হইলে
এ বিশ্বজগত যেত বিফলে।
বলছি-লা-ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
দুরুদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নবী অচ্ছালাম।
এ ভুলোক দুলোক গোলকে
ভালোবাসি নবী আপনাকে।
মুসলমান হয়ে করিনি ভুল
আপনি শেষ নবী ও রাসূল।
মোর নবী রাসূল নূরে আলা
রঙিন গোলাপ হয় উজালা।
আশরাফুল মাখলুকাত হলে
এসো কালেমা পতাকা তলে।
বেহেস্ত পাবে কথা নহে ভুল
দ্বীনের নবী মুহাম্মদ রাসূল।




