, ,

একের পর এক হত্যাকাণ্ড ও অস্বাভাবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও প্রকৃত আসামীদের গ্রেফতার রংপুরে মর্মান্তিক ঘটনার জুডিশিয়াল তদন্ত দাবি বাংলাদেশ সনাতন পার্টির

নিউজটি শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা, ২৬ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে একের পর এক অস্বাভাবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। রংপুর, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার, কুমিল্লা, মানিকগঞ্জ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকাজ দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব,ঢাকার সামনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব দাবি জানান।

প্রান তোষ তালুকদার বলেন- রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার এবং ঘটনাটির নিরপেক্ষ জুডিশিয়াল তদন্তের জোর দাবি জানানো হয়।

অ্যাড. উজ্জ্বল প্রসাদ কানু – দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ আজ নিজ ঘরেও নিরাপদ বোধ করছে না। একদিকে লোডশেডিং, গ্যাস ও পানির সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি; অন্যদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে একের পর এক অস্বাভাবিক হত্যাকাণ্ড সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করেছে।

অনিল পাল-বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদ ও মৌলবাদী তৎপরতার উত্থান এবং সম্প্রতি বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে দেশের সকল নাগরিকের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

সন্তোষ চন্দ্র দাস বলেন- সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সুবীর কান্তি ধর- স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হত্যাকাণ্ড ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপ কুমার দত্ত।

উক্ত প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি সিনিয়র: যুগ্ম সাধারণ সম্পাদক শায়ান বালা,সন্তোষ চন্দ্র দাস, প্রানতোষ তালুকদার,সুবীর কান্তি ধর,টনি মল্লিক,ইন্দ্রজিৎ মন্ডল,কানুলাল কর, সুজিৎ, ডা. আনিন্দ্য দত্ত,বিশ্বনাথ চক্রবর্তী, বিপ্লব হালদার,জয় চক্রবর্তী, বিশ্বজিৎ, আশুতোষসহ প্রমুখ নেতৃবৃন্দ এছাড়া ভক্ত সংঘ সোসাইটি বাংলাদেশ এ-র সাধারণ সম্পাদক অনিল পাল,বাংলাদেশ দেশোয়ালি সমাজ এ-র সাধারণ সম্পাদক অ্যাড. উজ্জ্বল প্রসাদ কানু,বিশ্ব হিন্দু ফেডারেশনের মানস মন্ডল,উত্তম চন্দ্র বিশ্বাস,বাংলাদেশ সনাতন কল্যান জোটের শ্যামল ঘোষ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিএসপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভক্ত সংঘ সোসাইটি বাংলাদেশ,বিশ্ব হিন্দু ফেডারেশন, বাংলাদেশ দেশোয়ালি সমাজ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ লোকনাথ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশ দাবীসমূহ তুলে ধরেন-অ্যাডভোকেট সুমন কুমার রায় –

১. দেশের সকল হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত;
২.প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার;দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পত্তি; দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি;
৩. রংপুরের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও প্রকৃত দোষীদের গ্রেফতারের জন্যে জুডিশিয়াল তদন্ত ;
৪. চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন;
৫. উগ্রবাদী ও মৌলবাদী তৎপরতা নিয়ন্ত্রণ; এবং
৬. সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) সভাপতি অনুপ কুমার দত্ত বলেন- আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধীদের দ্রুত বিচার এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া দেশে স্থায়ী শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।

অ্যাড. সুমন কুমার রায়
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)
মোবাইল -০১৭৫৪৯২৮২৮৬