, ,

ইফটিচিং রোধে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে,,, বগুড়া জেলা প্রশাসক তৈফিকুর রহমান

নিউজটি শেয়ার করুন

বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, অন্যের সমালোচনা না করে আগে নিজেকে পরিবর্তন হতে হবে। ইফটিচিং রোধে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সরকারের পাশাপাশি সকল নাগরিকদের ভূমিকা রাখতে হবে। মহাস্থান গড়ে ভাল একটি রিসোর্ট গড়ে উঠলে বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধি পাবে তাহলে ডলার ইনকাম বৃদ্ধি পাবে।
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধি মত্তার আগামীর পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার আলী আজম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, মম ইন এর ম্যানেজার আব্দুল হান্নান, বগুড়া হোটেল মোটেল এ্যসোসিয়েশনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান প্রসূখ।
জেলা প্রশাসক বলেন,সমাজে একে অপরের বিরুদ্ধে সমালোচনা করে এই সমালোচনা পরিহার করে দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে জনগনের নিরাপত্তা দেয়া সম্ভব নয় এর জন্য সকল নাগরিকদের উচিত পুলিশ কে সহযোগিতা করা। সবাই মিলে পুলিশ কে সহযোগিতা করলে নিরাপদে পর্যটকরা দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবে।