, ,

আলীকদমে করাত কলে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা-

নিউজটি শেয়ার করুন

আলীকদম– উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম নেতৃত্বে সম্প্রতি আলীকদমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে পাঁচটি করাত কলে প্রতিটি ৪,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানার অর্থ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়েছে।

মোবাইল কোর্টে আইন প্রয়োগে সহযোগিতা করেছেন তৈন রেঞ্জার আরিফুল ইসলাম, বিট অফিসার রনি পারভেছ, রেঞ্জারের বন রক্ষী এবং আলীকদম থানা পুলিশ।

স্থানীয় পরিবেশবাদীরা জানিয়েছেন, মনজুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার আলিকদম ও রেঞ্জার খন্দকার আরিফুল ইসলামের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন।

জরিমানার বিষয়টি করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী বিধি-৭ ও বিধি-১২ লঙ্ঘনের জন্য আরোপ করা হয়েছে।

এছাড়া, ভোক্তা অধিকার আইন অনুসারে অতিরিক্ত জরিমানাও করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং সকল করাত কলকে সরকারি বিধি-বিধান মেনে চলতে হবে, যাতে অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে পরিবেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করা যায়।